Sunday, October 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাজেদা ফাউন্ডেশনে চাকরি, বেতন সর্বোচ্চ ২৫ হাজার টাকা

সংস্থাটির ‘সূচনা’ কর্মসূচির আওতায় এ নিয়োগ দেওয়া হবে 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম

বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনে ২০০ জন ফিল্ড অফিসার নিয়োগ দেওয়া হবে। সংস্থাটির ‘সূচনা’ কর্মসূচির আওতায় এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

চাকরির বিবরণ 

প্রতিষ্ঠানের নাম: সাজেদা ফাউন্ডেশন 

কর্মসূচি: সূচনা 

পদের নাম: ফিল্ড অফিসার 

পদসংখ্যা: ২০০ 

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাস অথবা স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: দেশের প্রত্যন্ত ও গ্রামীণ শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে। মাঠপর্যায়ে কাজের পরিবেশ ও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাও প্রয়োজন। মোটরসাইকেল চালনায় দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ নিয়োগে নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

বয়স: প্রার্থীর বয়স হতে হবে ২৪ থেকে ৩৬ বছরের মধ্যে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবিশকাল হবে ছয় মাস। এ সময়ে ডিগ্রি পাস প্রার্থীরা মাসে ২২,৫০০ টাকা এবং স্নাতক (সম্মান) পাস প্রার্থীরা ২৫,০০০ টাকা বেতন পাবেন। শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী হলেও বেতন একই থাকবে।

এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বছরে দুটি উৎসব বোনাস ও বার্ষিক বেতন পর্যালোচনার সুবিধা রয়েছে।

দায়িত্বসমূহ

  • কর্ম এলাকার জরিপ ও কেন্দ্র গঠন করা।
  • সদস্যদের কার্যক্রম তদারকি এবং সঞ্চয় ও ঋণ কর্মসূচি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া।
  • ঋণ বিতরণের আগে সদস্যদের বাড়ি পরিদর্শন করা।
  • ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং বকেয়া ঋণ আদায় নিশ্চিত করা।
  • ঋণ বিতরণের ফাইল প্রস্তুত এবং ঋণ ও সঞ্চয়ের হিসাব সংরক্ষণ করা।
  • সদস্যদের তথ্য ফরম, ঋণ চুক্তিপত্র ও প্রয়োজনীয় রেজিস্টার হালনাগাদ রাখা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এবং নিয়োগের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।

   

About

Popular Links

x