Sunday, October 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা

শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় মামলা করেন তিনি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০২:১১ পিএম

ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।

শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় মামলাটি করেন তিনি। ওসি মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়, গত ২৪ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে রাজধানীর মগবাজারের বিশাল মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত তার অফিসে যান। গাড়িটি মার্কেটের নিচে পার্কিংয়ে রাখা ছিল।

পরে ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে অফিসে অবস্থানকালে তিনি বিকট শব্দ শুনতে পান। নিচে নেমে পার্কিংয়ে গিয়ে দেখেন, তার গাড়ির পেছনের ডান পাশের দরজার কাঁচ ভাঙা। এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়।

এদিকে ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

   

About

Popular Links

x