Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

শনিবার ভোরে রাজধানীর মগবাজারে সেন্টার শপিং মলের সামনে এ ঘটনা ঘটে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। তবে গুলির সময় গাড়িতে ছিলেন না তিনি।

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য এসেছে।   

জানা গেছে, ভোরে তার ব্যক্তিগত গাড়িটি শপিং মলের সামনে পার্ক করা ছিল। এ সময় তিনি শপিং মলের ওপরের তলায় নিজের কার্যালয়ে ছিলেন এবং গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির ঘটনায় কেউ হতাহত হননি।

তবে কারা গুলি চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

   

About

Popular Links

x