Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ থেকে আবার বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির কারণে বেনাপোল বন্দর দিয়ে আট দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ এএম

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আট দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। এ সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।   

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে এ আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারত থেকে ৩৫টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আমদানি হয়েছে।

অপরদিকে বাংলাদেশ থেকে ১১টি পণ্যবাহী ট্রাক ভারতে রপ্তানি হয়েছে। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক পণ্য আমদানি হয় এবং প্রায় ২০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।   

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য আট দিন বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

   

About

Popular Links

x