Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৫ মামলার আসামি সাহেব আলীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে গুলি করে সাহেব আলী (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত সাহেব আলী ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডাকাতি ও চাদাবাজিসহ অন্তত ১৫টি মামলা ছিল।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, দুই যুবক খুব কাছ থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে সাহেব আলীকে গুলি করছেন। গুলি খেয়ে তিনি সড়কের পাশের একটি ডোবায় পড়ে গেলে সেখানেও তাকে আবার গুলি করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তাকে লক্ষ্য করে ইটও ছুড়ে মারেন। আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় রনি ও আসলাম নামে দুই যুবকের নাম উঠে এসেছে। ঘটনার সময় সাহেব আলী উত্তেজিত অবস্থায় ছিলেন বলে জানা যায়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে রনি খুব কাছ থেকে তার মাথায় গুলি করেন। তিনি ডোবায় পড়ে গেলে সেখানে আরও দুটি গুলি ছোড়া হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঢাকা ট্রিবিউনকে ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাহেব আলীকে তার সহযোগীরাই গুলি করেছেন।” তার ভাষ্য, নিজেদের দলের ভেতরের অন্তর্কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তিনি আরও জানান, সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। পুলিশ সূত্র বলছে, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিজের বাহিনী নিয়ে হামলা ও নারী নির্যাতনসহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

   

About

Popular Links

x