জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চাকরির সুযোগ

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ অফিস, জেদ্দায় চার পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সৌদি আরবে বসবাসরত বৈধ ইকামা ও পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি সৌদি নাগরিকেরাও এসব পদে আবেদন করতে পারবেন। 

২০২৫ সালের ১৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বাছাই করা প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পদের ক্ষেত্রে প্রযোজ্য হলে ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হবে।

চাকরির বিবরণ

১.প্রটোকল সহকারী

পদসংখ্যা: ১  

বেতন: ৪,৪২৫ থেকে ৬,৮৭৫ (সৌদি রিয়াল) 

২. কম্পিউটার অপারেটর কাম ইন্টারপ্রেটার

পদসংখ্যা: ১

বেতন: ৪,৪২৫ থেকে ৬,৮৭৫ (সৌদি রিয়াল)

৩. কেয়ারটেকার কাম নাইট গার্ড

পদসংখ্যা: ১

বেতন: ২,৮১৫ থেকে ৫,০৯০ (সৌদি রিয়াল)

৪. ড্রাইভার বা গাড়িচালক

পদসংখ্যা: ২

বেতন: ৩,২৫০ থেকে ৫,৫২৫ (সৌদি রিয়াল)

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা

আবেদনকারীর বয়স ১২ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ বিবেচনা করা হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদন ও জীবনবৃত্তান্ত তৈরি করে সরাসরি অথবা ই-মেইলে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা: missionhajj@gmail.com।

আবেদনের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ ইকামার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টা।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।