প্রিমিয়ার ব্যাংক পিএলসি ‘ইভিপি অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি
পদের নাম: ইভিপি অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ব্যাংকিং, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, আইন, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন সংক্রান্ত বিষয়াবলি, রেগুলেটরি কমপ্লায়েন্স, এএমএল/সিএফটি কমপ্লায়েন্স, গভর্ন্যান্স এবং রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৪৩ থেকে ৫৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৬



