সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রেস্তোরাঁটি অ্যাকাউন্টস বিভাগের অধীন ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। গত ৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: দৈনন্দিন লেনদেন, বিল এবং ভাউচার সঠিকভাবে নথিবদ্ধ করা। ক্যাশ লেজার এবং ব্যাংক অ্যাকাউন্টগুলোর হিসাব মেলানো (রিকনসাইল করা)। দৈনন্দিন আর্থিক প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ১৫,০০০-১৮,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬