ড্যাফোডিল কলেজে ‘প্রভাষক’ নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা’ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকা ক্যাম্পাসের জন্য সাতটি বিষয়ে জনবল নিয়োগ দেবে। চাকরিটি খণ্ডকালীন এবং অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ডিসেম্বর এর মধ্যে আবেদন করতে পারবেন।

চাকরিটি খণ্ডকালীন হওয়ায় এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকায় প্রার্থীরা এখানে শিক্ষকতার পাশাপাশি নিজেদের উচ্চশিক্ষা বা অন্যান্য পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন।  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সদ্য স্নাতক পাস করা তরুণদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। কারণ এখানে সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীদেরও আবেদনে উৎসাহিত করা হয়েছে।

যেসব বিষয়ে প্রভাষক নিয়োগ দেওয়া হবে 

১. পদার্থবিজ্ঞান

২. রসায়ন

৩. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

৪. হিসাববিজ্ঞান

৫. বাংলা

৬. উচ্চতর গণিত

৭. জীববিজ্ঞান

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে (পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/আইসিটি, গণিত, জীববিজ্ঞান, বাংলা এবং হিসাববিজ্ঞান) ভালো ফলাফলসহ ন্যূনতম স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীদের সর্বোচ্চ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে শূন্য থেকে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং নতুন প্রার্থীদেরও আবেদনে উৎসাহিত করা হয়েছে।

বয়সসীমা

প্রার্থীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে।

অন্যান্য দক্ষতা

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা ও কথা বলায় ভালো দক্ষতা থাকতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন - উভয় কারিকুলামে কার্যকরভাবে ক্লাস নেওয়ার সক্ষমতা থাকতে হবে। এছাড়া শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

মূল দায়িত্ব

নির্বাচিত প্রভাষকদের এনসিটিবি কারিকুলাম অনুযায়ী অংশগ্রহণমূলক ও আকর্ষণীয় পাঠদান করতে হবে। শিক্ষার্থীদের একাডেমিক নির্দেশনা ও সহায়তা প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে নিয়মিত পর্যবেক্ষণ ও দলগত সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: সপ্তাহে ২ দিন ছুটি পাওয়া যাবে

আবেদনের শেষ সময়

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।