সংসার সুখের হয় রমণীর গুণে, বর্তমান যুগে এসে এই কথার কোনো ভিত্তি নেই। বরং দাম্পত্য জীবন তখনই সুন্দর হয়, যখন সঙ্গী দুজনই সমব্যথী হয়ে একে অপরের পাশে বিপদে-আপদে দাঁড়ায়। বেশকিছু কৌশল মেনে চললেই দাম্পত্য জীবন হয়ে উঠতে পারে মধুর।
চলুন জেনে নেওয়া যাক কোন তিন কৌশলে দাম্পত্যজীবন হয়ে উঠতে পারে দারুণ উপভোগ্য।
একে অন্যের প্রতি সমব্যথী হওয়া
প্রেমের সম্পর্ক থেকে বিয়ে কিংবা পরিবারের পছন্দে বিয়ে, যেটাই হোক, গাঁটছড়ায় বাঁধা পড়লে ভালোবাসার সঙ্গে বোঝাপড়াও হতে হবে মজবুত । কারণ, বোঝাপড়ার অভাব থাকলে দাম্পত্য ভঙ্গুর হতে পারে।
অন্যের ভাবনাকে সম্মান করা
ভিন্ন দুটো মানুষের ভাবনা ও মানসিকতায় বিস্তর ফারাক থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু দুই হাত যখন এক হয়ে যায়, তখন একে অপরের ভাবনাকে সম্মান করাটা খুব জরুরি। মজবুত সম্পর্কের পেছনে পারস্পরিক শ্রদ্ধাবোধ খুবই জরুরি। সম্পর্কের মধ্যে অহংবোধ এসে পড়লেই শুরু হয় অশান্তি। একে অন্যের ভাবনাকে সম্মান করতে পারাটা সুস্থ সম্পর্কের অন্যতম শর্ত।
স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা
ভালোবাসার সম্পর্ক শুধু আবেগের ওপর নির্ভর করে টিকে থাকে না; এর সঙ্গে প্রয়োজন স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও পারস্পরিক নির্ভরতা। একটি সুস্থ সম্পর্কে দুজনেরই একে অন্যের প্রতি প্রত্যাশা থাকবে, তবে সেই প্রত্যাশা যেন অযৌক্তিক বা অবাস্তব না হয়-সেদিকেও নজর রাখা জরুরি।
সম্পর্ককে সুন্দর ও দীর্ঘস্থায়ী করতে একে অন্যের কথা মন দিয়ে শোনা এবং সেই কথাকে যথাযথ গুরুত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নিজের অনুভূতি প্রকাশ করাই নয়, সঙ্গীর অনুভূতি ও প্রয়োজনকেও বোঝার চেষ্টা করতে হয়।
বিশেষজ্ঞদের মতে, পারস্পরিক সম্মান, বিশ্বাস, যোগাযোগ এবং বাস্তবসম্মত প্রত্যাশার সমন্বয়ই একটি সম্পর্ককে শক্ত ভিত্তি দেয়। তাই ভালোবাসার পাশাপাশি একে অন্যকে বোঝা, গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনের সময়ে নির্ভরতার জায়গা তৈরি করাই হতে পারে একটি সুস্থ সম্পর্কের অন্যতম চাবিকাঠি।