সাধারণ জ্বর না ডেঙ্গু, বুঝবেন যেভাবে

সারাদিন বেশ গরম। মাঝরাতের পর থেকে থেকে ঠাণ্ডা। আবহাওয়ার পরিবর্তন, তাপমাত্রার ওঠানামা এবং বিভিন্ন ভাইরাসের কারণে ঋতু পরিবর্তনের এই সময়ে বেড়েছে জ্বর-কাশি-ঠাণ্ডা। বিশেষ করে শ্বাসতন্ত্রের নানা সংক্রমণও দেখা দিচ্ছে এসময়। এরমধ্যে ডেঙ্গুর প্রকোপে প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। ফলে জ্বর এলেই ডেঙ্গু কিনা এ শঙ্কায় ভুগছে সাধারণ মানুষ। 

জ্বর নিজে কোনো রোগ নয়। বরং শরীরে কোনো সমস্যা বা সংক্রমণের একটি উপসর্গ।  সাধারণ জ্বর ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হতে পারে। এরসঙ্গে ডেঙ্গুর বেশকিছু পার্থক্য রয়েছে। 

তবে জ্বরের ধরন বুঝে সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে হঠাৎ যদি পুরো শরীরে ব্যথা শুরু হয়, এরপর জ্বর আসে, তবে অপেক্ষা না পরীক্ষা করা উচিত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রাথমিক অবস্থাতে ডেঙ্গু শনাক্ত হলে দ্রুত চিকিৎসা নিয়ে ভালো হওয়া সম্ভব বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

জ্বর হলে কখন সাবধান হতেই হবে

জ্বর যদি সাধারণত পাঁচ থেকে সাত দিন থাকেচোখের পেছনে ব্যথা

তীব্র মাথাব্যথা ও হাড়-জোড়ায় ব্যথা

শরীরে লালচে র‍্যাশ, বিশেষত তৃতীয়-চতুর্থ দিনের দিকে

বমি বমি ভাব বা বমি হওয়া

ক্ষুধামন্দা ও প্রচণ্ড দুর্বলতা

মাড়ি বা নাক থেকে হালকা রক্তক্ষরণ

তবে এই মৌসুমে জ্বর-ঠাণ্ডা যাই হোক, পানিশূন্যতা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জ্বর কমানোর জন্য নিজের মতো করে বিভিন্ন ওষুধ শুরু করা উচিত নয়। সময়ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।