রাত ৮টার ভেতর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার জন্য দেশের সকল দোকান, শপিং মল ও বাণিজ্যবিতান রাত ৮ টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।   

বৃহস্পতিবার (২ এপ্রিল)  সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে দোকান মালিক সমিতি।  

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয় এই সংবাদ বিজ্ঞপ্তিতে। 

তবে জরুরি সেবামূলক দোকান, হোটেল, ওষুধের দোকান ও কাঁচাবাজার এই নির্দেশনার থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।