আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি বলেছেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য জীবন দিয়েছিলেন আমার বাবা শহিদ তাজউদ্দিন আহমেদ। আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে কাপাসিয়াবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।”
সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া উপজেলা কৃষক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী বলেন, “জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিখাতে উন্নত বাংলাদেশ আধুনিক বিশ্বে আজ এক বিস্ময়ের নাম। কৃষিখাতে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে বাংলার আপামর কৃষক সমাজ জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয় উপহার দেবে।”
প্রধান আলোচক বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, “বাংলার কৃষক সমাজ বাংলাদেশ কৃষক লীগের নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে কৃষক হত্যাকারী কোনো অপশক্তিকে ক্ষমতায় আসতে দেবে না। কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ কৃষক লীগ।”
এদিন এক হাজার ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করে কাপাসিয়া উপজেলা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
কাপাসিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সুলতান উদ্দিন শেখের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বেপারির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সহসভাপতি এসএম আকবর আলী চৌধুরী, মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, আলহাজ্ব একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক রোমানা আলী টুশি, সমবায় বিষয়ক সম্পাদক লায়ন আহসান হাবিব, মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামসুদ্দিন আল আজাদ, কেন্দ্রীয় সদস্য আতিকুর রহমান লিটন, আনোয়ার হোসেন বাচ্চু, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজি আব্দুল কাদির মন্ডল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কৃষক লীগের নেতারা।