Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেমিনার ও কিট হস্তান্তর

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা 

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুর-এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে ‘ক্যারিয়ার অপরচুনিটিজ ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড পিএলসি টেকনোলজি’ শীর্ষক সেমিনার এবং মিতসুবিশি কোম্পানির পক্ষ থেকে অটোমেশন ট্রেনিং কিট হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের মিতসুবিশি ইলেকট্রিক গ্রুপের প্রতিষ্ঠান সেতসুয়ো অ্যাসটেক কর্পোরেশনের বাংলাদেশ শাখা এবং প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। 

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, “শিল্পখাতে দক্ষ মানবসম্পদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই ডুয়েটের লক্ষ্য। আজকের সেমিনার এ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’  

তিনি আরও বলেন, ‘‘মিতসুবিশি ইলেকট্রিক প্রদত্ত আজকের অত্যাধুনিক ট্রেনিং কিটগুলো শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্সের ব্যবহারে ইন্ডাস্ট্রিসমূহের র‌্যাপিড ট্রান্সফরমেশনের এ সময়ে শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনের জন্য যোগ্য হিসেবে প্রস্তুত করতে পারবে, অটোমেশন খাতে গবেষণায় সংযুক্ত হতে পারবে। আজকের এ সেমিনার তাদের ক্যারিয়ার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” 

তিনি সেমিনারটি আয়োজনে সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান এবং তাদের সাথে ডুয়েটের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে বিদ্যমান ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। 

ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সেতসুয়ো অ্যাসটেক কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসাহিরো ফুজিসাওয়া। 

বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ইইই বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন, জাপান-বাংলাদেশ এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের সিনিয়র ডিরেক্টর শেখ মো. শরীফুল আলম, সেতসুয়ো অ্যাসটেক কর্পোরেশন বাংলাদেশের চীফ রিপ্রেজেন্টেটিভ ইউসুকে ইমাগাওয়া এবং প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এম. এন. আমিন। 

সেমিনার শেষে মিতসুবিশি ইলেক্ট্রিক কোম্পানি আনুষ্ঠানিকভাবে ইইই বিভাগের নিকট অটোমেশন ট্রেনিং কিট হস্তান্তর করে। অনুষ্ঠানে ইইই বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

   

About

Popular Links

x