অন্ধত্ব ও প্রতিবন্ধিতা নিয়ে কাজ করা বৈশ্বিক সংস্থা “সাইটসেভার্স” তাদের বাংলাদেশে কাজের অর্ধ শতাব্দি উদযাপন করেছে।
বুধবার (২ আগস্ট) ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই উদডাপন করে। সংস্থাটির এই আয়োজনে অংশ নিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাস্সের আলী প্রমুখ।
এতে বক্তব্য রাখেন সাইটসেভার্সের প্রধান নির্বাহী ড. ক্যারোলাইন হার্পার, প্রতিষ্ঠঅনটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে যাত্রা শুরু করার পর থেকে সাইটসেভার্স সরকার, স্থানীয় সংগঠন ও স্থানীয় কমিউনিটির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে আসছে। সংস্থাটি বাংলাদেশে ২০ লাখের বেশি ছানি অপারেশন করেছে; প্রায় ২ কোটি ৪০ লাখ মানুষের চোখের চিকিৎসা করেছে এবং ১০ হাজারের বেশি প্রতিবন্ধীকে শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়েছে।
অনুষ্ঠানে সাইটসেভার্সের প্রধান নির্বাহী ড. ক্যারোলাইন বাংলাদেশ সরকার, সহযোগী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “গত ৫ দশকের অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। চোখের ছানি অপারেশসহ চোখের বিভিন্ন সেবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করার ভেতর দিয়ে আমরা মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন করার চেষ্টা করেছি।”
সাইটসেভার্স জানায়, তারা বাংলাদেশে স্বাস্থ্য সেবায় দক্ষ মানবসম্পদ উন্নয়নে সেরকারি ও বেসরকারি পর্যয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছে। ছয় হাজারের বেশি চক্ষু চিকিৎসক, ৪২ হাজারের বেশি নার্স ও কমিউনিটি স্বাস্থকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে।
অনুষ্ঠানেঅমৃতা রেজিনা রোজারিও বলেন, “সাইটসেভার্স জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রার মূলমন্ত্র ‘কাউকে বাদ দিয়ে নয়’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাজকে এগিয়ে নিতে আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো।”