Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডা. বি কে বোস বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত

এদেশের নিউক্লিয়ার মেডিসিনের উন্নয়নে তিনি অগ্রণী ভুমিকা পালন করে এসেছেন 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. বি কে বোস কে কমিশনের সদস্য (পরিকল্পনা) (চলতি দায়িত্ব) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। 

রবিবার (৪ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ নিয়োগ প্রদান করা হয়। 

সদস্য (পরিকল্পনা) পদে নিয়োগের পূর্বে তিনি দিনাজপুরের Institute of Nuclear Medicine and Allied Sciences-এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। 

১৯৯৪ সালে চিকিৎসা কর্মকর্তা হিসাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে (BAEC) যোগদানের পর থেকে তিন দশকের বেশী সময় ধরে তিনি নিউক্লিয়ার মেডিসিনে সেবা প্রদান করে আসছেন। এদেশের নিউক্লিয়ার মেডিসিনের উন্নয়নে তিনি অগ্রণী ভুমিকা পালন করে এসেছেন। 

তিনি থেরাপেটিক (Therapeutic) নিউক্লিয়ার মেডিসেনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের উত্তরাঞ্চলের গলগন্ড রোগের চিকিৎসায় তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের Physical Protection বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কর্মজীবনের অংশ হিসেবে তিনি আমেরিকা, জাপান, কোরিয়া, ফিলিপাইন, ভারত, ফ্রান্স, জার্মানী ও রাশিয়াতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। 

ডা. বি কে বোস ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৩ সালে MBBS, BCPS (বিসিপিএস) থেকে মেডিসিনে এম.সিপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রী অর্জন করেন। 

বি কে বোস ১৯৬৭ সালে নড়াইল জেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক। তার স্ত্রী সরকারি মেডিকেল কলেজের একজন অধ্যাপক। 

   

About

Popular Links

x