Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশীয় সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনে নতুন মাইলফলক গড়লো বুয়েটের ‘প্রগতি ভি১’

শতভাগ ওপেন-সোর্স ৩২-বিট আরআইএসসি-ভি প্রসেসরটির সফল টেপ-আউট সম্পন্ন করেছে বুয়েটের ইইই বিভাগ  

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ শতভাগ ওপেন-সোর্স ৩২-বিট আরআইএসসি-ভি প্রসেসর ‘প্রগতি ভি১’-এর সফল টেপ-আউট সম্পন্ন করার মাধ্যমে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে।

এই অর্জন বাংলাদেশের দেশীয় সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনের যুগে প্রবেশকে চিহ্নিত করে এবং এটি একটি জাতীয় সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।  

এ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর কাছে তৈরিকৃত চিপটির একটি স্মারক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রজেক্টের সুপারভাইজার অধ্যাপক ড. এ বি এম হারুন-উর রশীদ, ইইই বিভাগের প্রধান অধ্যাপক মোমিনুজ্জামান, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের সিইও মোঃ সাখাওয়ার হোসেন, আইটেস্ট ইনকর্পোরেটেডের পরিচালক সৈয়দ মুনির, আইটেস্ট বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং লিড মো. মাশরুর সালেহীন এবং গবেষণা দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্পটি পরিচালনা করেন অধ্যাপক ড. এ বি এম হারুন-উর রশীদ এবং এর কারিগরি কাজ সম্পন্ন করেছেন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী খালিদ হোসেন ও শেখ তারিফুল ইসলাম।

এতে কারিগরি সহায়তা প্রদান করেছে নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড। এই প্রসেসরটি মূলত স্মার্ট গৃহস্থালি যন্ত্রপাতি যেমন- এয়ার কন্ডিশনার, স্মার্ট রেফ্রিজারেটর এবং বিভিন্ন ইন্টারনেট অফ থিংস অ্যাপ্লিকেশনের জন্য সিস্টেম-অন-চিপ হিসেবে ডিজাইন করা হয়েছে।

ওপেন-স্ট্যান্ডার্ড আরআইএসসি-ভি ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি ‘প্রগতি ভি১’ সম্পূর্ণভাবে ওপেন-সোর্স ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন টুলস এবং আইএইচপি এসজি১৩জি২ ১৩০ ন্যানোমিটার ওপেন-সোর্স প্রসেস ডিজাইন কিট ব্যবহার করে তৈরি করা হয়েছে।

চিপটি জার্মানির আইএইচপি লাইবনিজ ইনস্টিটিউট ফর হাই পারফরম্যান্স মাইক্রো-ইলেকট্রনিক্স তাদের ওপেন-সোর্স ফ্যাব্রিকেশন প্রোগ্রামের অধীনে বিনামূল্যে তৈরি করেছে।

   

About

Popular Links

x