কনটেন্টনির্ভর অনলাইন শিক্ষার প্রচলিত ধারার বাইরে নতুন ধারণা নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইক্কাডেমি’।
রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের সেবা ভবনে আয়োজিত এক Go-Live অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইক্কাডেমি - এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসিফ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক রিফাত এস রহমান। এ সময় প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. মশিউল ইসলাম মারুফসহ শিক্ষা, প্রযুক্তি, ব্যবসা ও গণমাধ্যম খাতের অতিথিরা উপস্থিত ছিলেন।
ইক্কাডেমি কর্তৃপক্ষ জানায়, প্ল্যাটফর্মটি শুধু ভিডিও বা কনটেন্ট দেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীর মনোযোগ, অংশগ্রহণ ও শেখার ধারাবাহিকতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যেই এতে যুক্ত করা হয়েছে এএলই (Attentive Learning Engine) প্রযুক্তি, যা শিক্ষার্থীর মনোযোগ পর্যবেক্ষণ ও শেখার অগ্রগতি বিশ্লেষণে সহায়তা করবে। পাশাপাশি ক্লাস বা ভিডিও চলাকালে ইন্টার্যাকটিভ পপ-আপ কুইজের মাধ্যমে শিক্ষার্থীরা বিষয়টি কতটা বুঝেছে তা তাৎক্ষণিকভাবে যাচাই করা যাবে।
প্ল্যাটফর্মটিতে ‘EdRoom’ নামে একটি লাইভ ক্লাস সিস্টেমও রয়েছে, যেখানে শিক্ষকরা রিয়েল-টাইম অ্যানালিটিক্স ড্যাশবোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সক্রিয়তা পর্যবেক্ষণ করতে পারবেন। কোনো শিক্ষার্থী মনোযোগ হারালে বা সমস্যায় পড়লে শিক্ষক তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করে সহায়তা দিতে পারবেন। এছাড়া ইন্টেলিজেন্ট লার্নিং মার্কআপ টুলের মাধ্যমে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করা, নোট নেওয়া ও তাৎক্ষণিক অনুবাদের সুবিধা পাবে।
এছাড়া প্ল্যাটফর্মে রয়েছে এআইভিত্তিক Writing ও Speaking Evaluation, Immersive Mock Test System, Personalized Progress Analytics এবং Structured Feedback System-এর মতো সুবিধা।
কর্তৃপক্ষের মতে, প্রযুক্তি ও মানবিক সহায়তার সমন্বয়ে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করে তোলাই এর লক্ষ্য।
প্রাথমিকভাবে আইইএলটিএস ও ইংরেজি শেখার কোর্স দিয়ে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে কমিউনিকেশন স্কিল, একাডেমিক লার্নিং ও বিভিন্ন স্কিলভিত্তিক কোর্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
এখানে অন্যতম লক্ষ্যগোষ্ঠী হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে অভিভাবকদেরও। যারা নিজেদের ইংরেজি ও যোগাযোগ দক্ষতা উন্নত করে সন্তানদের পড়াশোনায় আরও কার্যকরভাবে সহায়তা করতে চান, তাদের জন্যও বিশেষ পরিকল্পনা রয়েছে প্ল্যাটফর্মটির।
ইক্কাডেমি টিমের মতে, একটি শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান তার পরিবার। তাই অভিভাবকদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানো গেলে সেটি ভবিষ্যৎ প্রজন্মের শেখার পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলবে।
কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে ।



