অনুষ্ঠিত হয়ে গেল ‘‘ব্রুভানা প্রেজেন্টস ম্যাজিকাল নাইট উইথ দ্য লিজেন্ড রোনালদিনহো’’ ইভেন্ট। প্রথমবারের মতো বাংলাদেশে এসে কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো কোনো ইভেন্টে যোগ দেন। এর মাধ্যমে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সাথে রোনালদিনহোর সরাসরি সাক্ষাৎ হয়।
মূল ইভেন্টে জমকালো আয়োজনের মাধ্যমে রোনালদিনোহর হাতে ব্রুভানা বেভারেজ লিমিটেডের স্পোর্টস প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিংকসের নতুন লেমন ফ্লেভারেরর উন্মোচন করা হয় ।
টাইটেল স্পন্সর হিসেবে ব্রুভানা বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে ইভেন্টে উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ফাইয়াজ হাসান চৌধুরী, ডিরেক্টর অব অপারেশনস মেজর (অব.) মাসুম আহমেদ, সিইও নাবিদ ইয়াকুব, ডিরেক্টর জনাব শন হাকিম ও চেয়ারম্যান এ,কে,এম, আফজাল উল মুনির।