অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

সাবেক মন্ত্রী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মান্নান সিদ্দিকীর  ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২ মে)। ২০০০ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। 

মান্নান সিদ্দিকী বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের পূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

১৯৮২-৮৩ সালে পূর্তমন্ত্রী থাকাকালে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহিদ মিনার সংস্কার ও সম্প্রসারণ এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ আধুনিকায়নের কাজ সম্পন্ন করেন। 

চাকরি শেষে তিনি ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।