বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৩ প্রতিযোগিতায় সিলেট রেঞ্জ পুলিশকে পরাজিত করেছে শিল্পাঞ্চল (ইন্ডাস্ট্রিয়াল) পুলিশ।
শনিবার (২৯ জুন) ঢাকার গুলিস্তানে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ন্যাশনাল হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচে সিলেট রেঞ্জ পুলিশকে হারায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজিপি মো. মাহাবুবর রহমানের নির্দেশনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকারের তত্ত্বাবধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ন্যাশনাল হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ পর্বের ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সিলেট রেঞ্জ পুলিশের দল। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ১২ গোল করে, অন্যদিকে সিলেট রেঞ্জ ১১ গোল করে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এক গোলে জয়লাভ করে।