প্রতিমাসের শেষ বুধবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) গণশুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএডিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর অংশীজনদের (স্টেকহোল্ডার) নিকট বিএডিসি প্রদত্ত সেবা আরও গতিশীল, নির্বিঘ্ন, বৈষম্যমুক্ত ও তাদের নিকট হতে উত্থাপিত অভিযোগ এবং সমস্যা দ্রুততার সহিত নিরসনের লক্ষ্য নিয়ে গণশুনানি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
এতে বলা হয়, “মাসের শেষ বুধবার অথবা সংশ্লিষ্ট বুধবার সরকার ঘোষিত ছুটি বা বন্ধ থাকলে এর পূর্বের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত কৃষি ভবনস্থ (৪৯-৫১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০) চেয়ারম্যানের দপ্তরে নিয়মিতভাবে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।”



