Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মামুনুর রশীদ

এর আগে বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক (র. ও চা.) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৫:১৫ পিএম

বিটিসিএলের (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. মামুনুর রশীদ। এর আগে তিনি বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক (র. ও চা.) হিসেবে দায়িত্ব পালন করেন।

রবিবার (১০ আগস্ট) তিনি দায়িত্ব গ্রহণ করেন।

মো. মামুনুর রশীদ ১৯৬৭ সালের ২৫ ফেব্রুয়ারী ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বোর্ড হতে ১৯৮২ সালে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে এবং ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০৫ সালে ওয়াসেদা ইউনিভার্সিটি জাপান হতে টেলিকমিউনিকেশন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। প্রকৌশলী মামুন ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

প্রকৌশলী মামুন ১৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী পদে ১৯৯৪ সালে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের চাকরিতে যোগদান করেন। এসময় তিনি ২০০২ সালে উপ-বিভাগীয় প্রকৌশলী, ২০১০ সালে বিভাগীয় প্রকৌশলী, ২০১৯ সালে পরিচালক এবং ২০২৪ সালে প্রধান কর্মাধ্যক্ষ পদে পদোন্নতি পান। তিনি বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড ইত্যাদি দেশে প্রশিক্ষণ, সভা, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।

   

About

Popular Links

x