কেরানীগঞ্জ এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

তিতাস গ্যাসের আওতাধীন ভাড়ালিয়া, নিমতলা, আকবর মোল্লা, মিরেরবাগ বাজার রোড, ইকুরিয়া, কেরানিগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) উক্ত অভিযানে ২টি অবৈধ শিল্প সংযোগ বিছিন্ন করা হয়েছে।

সংযোগ বিছিন্ন করার মাধ্যমে দৈনিক প্রায় ১ লাখ ২৩ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে যার আনুমানিক মাসিক মূল্য ২৩.১৩ লাখ টাকা। এছাড়াও অবৈধভাবে গ্যাস ব্যবহারের অপরাধে গ্যাস আইন-২০১০ অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের জেল আরোপ করা হয়েছে।

এর আগে ১১ সেপ্টেম্বর তিতাস গ্যাসের আওতাধীন খোলামোড়া বাজার, কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে ৩টি অবৈধ শিল্প সংযোগ ও ৩টি আবাসিক সংযোগ বিছিন্ন করা হয়েছিল। এতে প্রায় প্রতিদিন হিসেবে প্রায় ২৫২৬ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে যার আনুমানিক মূল্য ৭.২৭ লাখ টাকা।