Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

এলএনজি টার্মিনালে ত্রুটি, তীব্র গ্যাস সংকটের শঙ্কা

এলএনজি টার্মিনালগুলোতে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম

কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে।

এ কারণে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহককে গ্যাসের স্বল্পচাপের জটিলতায় ভুগতে হবে। 

মঙ্গলবার (২১ জুলাই) তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

তবে কোন টার্মিনালে কী ধরনের ত্রুটি দেখা দিয়েছে, কখন থেকে সরবরাহ কমেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে কিছু জানায়নি তারা। 

সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x