Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেয়ারের বিপরীতে ৫% নগদ লভ্যাংশ অনুমোদন দিলো তিতাস

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ৪২তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ২০২২-২৩ অর্থবছরের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং তিতাস বোর্ডের চেয়ারম্যান মো. নূরুল আলম সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির সব পরিচালক ও শেয়ার হোল্ডাররা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, ২০২২-২৩ অর্থবছরে কোম্পানির কর পরবর্তী ক্ষতির পরিমাণ ১৬৫.১৪ কোটি টাকা এবং প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ক্ষতি হয়েছে ১.৬৭ টাকা।

কোম্পানির ক্ষতি সত্ত্বেও শেয়ার হোল্ডারদের স্বার্থ বিবেচনায় ৪২তম বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৫% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

   

About

Popular Links

x