বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পোষা প্রাণিকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব জলাতঙ্ক দিবস- ২০২৪ উপলক্ষ্যে এ টিকা দেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার সিভাসু’র ভেটেরিনারি ক্লিনিক্সের এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল এবং মেডিসিন ও সার্জারি বিভাগের যৌথ উদ্যোগে ১০০টি পোষা প্রাণিকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করা হবে। এছাড়া, ৩০ জন পোষা প্রাণির মালিককে নিয়ে আয়োজন করা হবে জলাতঙ্ক সম্পর্কিত সচেতনতামূলক সভা।
সিভাসু’র পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. ভজন চন্দ্র দাস বলেন, “বিনামূল্যে টিকাপ্রাপ্তি এবং সভায় অংশগ্রহণের জন্য পোষা প্রাণির মালিকগণকে রেজিস্ট্রেশন করতে হবে। তিনি পোষা প্রাণীর মালিকগণকে সকাল ১০টা হতে বিকাল ৫টার মধ্যে (শুক্রবার ও শনিবার ব্যতিত) ০১৩১৪-৩০০৬৫৫ মোবাইল নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানান।”