দাঁতের যত্নে টুথপেস্টের ব্যবহার সবাই করে। কিন্তু বাজারে অসংখ্য ব্র্যান্ড থাকায় সঠিকটি বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে। দাঁত সাদা করা, দাঁতের শিরশির ভাব কমানো, মাড়ির যত্ন বা ক্যাভিটি প্রতিরোধ-প্রতিটি সমস্যার জন্য আলাদা ধরনের টুথপেস্ট রয়েছে। তাই কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই যাচাই করা জরুরি।
অনুমোদিত টুথপেস্ট বেছে নিন
টুথপেস্ট কেনার সময় স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর অনুমোদন আছে কি না দেখুন। যেমন, American Dental Association (ADA)-এর Seal of Acceptance থাকা টুথপেস্টগুলো নিরাপত্তা ও কার্যকারিতার নির্দিষ্ট মান পূরণ করেছে বলে বিবেচিত হয়।
ফ্লোরাইড আছে কি না পরীক্ষা করুন
টুথপেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হলো ফ্লোরাইড। দাঁতের এনামেল শক্তিশালী করে, দাঁতে গর্ত (ক্যাভিটি) হওয়ার ঝুঁকি কমায়, দাঁতের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে এই ফ্লোরাইড।
সাধারণত টুথপেস্টে দুই ধরনের ফ্লোরাইড বেশি দেখা যায় সোডিয়াম ফ্লোরাইড ও স্ট্যানাস ফ্লোরাইড। এর মধ্যে স্ট্যানাস ফ্লুরাইড দাঁতের সুরক্ষায় তুলনামূলকভাবে বেশি সুবিধা দিতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন।
টুথপেস্টের উপাদান ভালোভাবে পড়ুন
শুধু বিজ্ঞাপন দেখে টুথপেস্ট না কিনে এর উপাদান তালিকা দেখে নিন।
কিছু গুরুত্বপূর্ণ উপাদান যেমন, সোডিয়াম লরিল সালফেট (SLS) হলো একটি ফেনা তৈরিকারী পরিষ্কারক উপাদান, এটি টুথপেস্টে ফেনা তৈরি করে এবং দাঁতের ময়লা পরিষ্কারে সাহায্য করে। তবে কিছু মানুষের ক্ষেত্রে এটি দাঁতে সংবেদনশীলতা বাড়াতে পারে, মুখে ঘা বা জ্বালাপোড়া তৈরি করতে পারে।
যাদের দাঁত বা মুখ সংবেদনশীল, তারা SLS-মুক্ত টুথপেস্ট বেছে নিতে পারেন। পটাশিয়াম নাইট্রেট ও স্ট্রনশিয়াম ক্লোরাইড, দাঁতের শিরশির ভাব কমাতে সহায়ক হতে পারে।
নিজের দাঁতের সমস্যা অনুযায়ী টুথপেস্ট নির্বাচন করুন
দাঁতের শিরশির ভাব থাকলে, সেনসিটিভ দাঁতের জন্য তৈরি টুথপেস্ট ব্যবহার করুন, দাঁতে টারটার বা শক্ত ময়লা জমলে, টারটার কন্ট্রোল টুথপেস্ট বেছে নিতে পারেন। দাঁত সাদা করতে চাইলে, হোয়াইটেনিং টুথপেস্ট ব্যবহার করা যায়, তবে অতিরিক্ত ঘষামাজা করে এমন পণ্য এড়িয়ে চলুন। মাড়ির সমস্যা থাকলে, গাম কেয়ার ও প্লাক নিয়ন্ত্রণে সহায়ক টুথপেস্ট বেছে নিন।
ট্রেন্ডি বা বিকল্প টুথপেস্ট ব্যবহারে সতর্ক থাকুন
বর্তমানে চারকোল, অ্যালোভেরা বা নানা প্রাকৃতিক উপাদানের টুথপেস্ট জনপ্রিয় হয়েছে। তবে সব বিকল্প টুথপেস্ট সমান কার্যকর-এমন প্রমাণ নেই।শুধু দামের ওপর নির্ভর করবেন না
দাম বেশি হলেই টুথপেস্ট ভালো হবে-এমন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উপাদান, কোন উপাদান আপনার দাঁতের জন্য প্রয়োজন তা আগে বুঝুন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন