ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায়  ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে।

এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের জানায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সভায় ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে।