মহাকাশের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া স্পেসএক্সের একটি পরিত্যক্ত রকেটের ওপরের অংশ এখন চাঁদের দিকে তীব্র গতিতে ধাবিত হচ্ছে।
বুধবার (৫ আগস্ট) রকেটটি চাঁদের আইনস্টাইন ক্রেটারের কাছে সজোরে আছড়ে পড়বে। শব্দের ৭ গুণ গতিতে অর্থাৎ ঘণ্টায় ৫,৪০০ মাইল পড়ায় চাঁদের বুকে বিশাল গর্ত তৈরি হবে এবং ছড়িয়ে পড়বে ধূলিকণা ও ধ্বংসাবশেষ বলে জানা গেছে।
বিজ্ঞানীরা বলছেন, এ সংঘর্ষের কারণে প্রায় ৯০ ফুট চওড়া ও ১৬ ফুট গভীর একটি গর্ত তৈরি হতে পারে।
নাসার লুনার রিকনস্যান্স অরবিটার এবং দক্ষিণ কোরিয়ার দানুরি এই ঘটনার আগের ও পরের দৃশ্য ধারণ করবে।
যারা দেখতে পাবেন
ঘটনাটি চাঁদের নিকটবর্তী আলোকিত অংশে ৩ টন টিএনটির সমপরিমাণ শক্তি নিয়ে ঘটবে। এতে নির্গত ধূলিকণা কয়েক কিলোমিটার পর্যন্ত শূন্যে বিস্তৃত হতে পারে এবং দূরবীক্ষণে প্রায় ১০ মিনিট ধরে দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের কানাডা ও দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চল থেকে এ ঘটনা ভালোভাবে দেখা যেতে পারে।



