ঢাকা লিট ফেস্টের অন্যতম পরিচালক সাদাফ সায মনে করেন, বাজেটের সমস্যা না থাকলে ঢাকা লিট ফেস্ট আরও জমকালোভাবে আয়োজন করা সম্ভব হতো।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ঢাকা লিট ফেস্ট কর্তৃপক্ষ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
সাদাফ সায বলেন, “এবার ১৭৫টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারির সময় অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল। আমরা বিজ্ঞান এবং তথ্যের গুরুত্ব শিখেছি।”
তিনি আরও বলেন, “আমরা জোর দিয়ে বলার চেষ্টা করেছি যে তথ্য-প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ। এই জ্ঞান শুধু নিজেদের জীবনের মাধ্যমে নয়, চলচ্চিত্রের মাধ্যমেও আমরা প্রকাশ করব।”
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন ঢাকা লিট ফেস্টের অপর দুই পরিচালক আহসান আকবার ও ড. কাজী আনিস আহমেদ।
বৈঠকটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও এই আয়োজন লাইভ সম্প্রচার করা হয়।