Powered by Froala Editor

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি করা সেই পৌর মেয়র আব্বাস আটক

জাতির জনকের ম্যুরাল স্থাপন নিয়ে মন্তব্যের অডিও টেপ ছড়িয়ে পড়ার ঘটনায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১ ডিসেম্বর) ভোরে ঢাকার কাকরাইলের হোটেল রাজমনি ঈশা খাঁ থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

সম্প্রতি অডিও টেপ ফাঁস হওয়ার পর তাকে ওই পদের পাশাপাশি রাজশাহী জেলা আওয়ামী লীগ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়। রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলী নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে টানা দুইবারের মেয়র।