Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

পারমাণবিক বিপর্যয়ের ৪০ বছর পরও চেরনোবিলে ফোটে ‘প্রতিবন্ধী’ ফুল

দেখতে বিকৃত আকৃতির হলেও এই ফুলগুলো পরিবেশের জন্য আশীর্বাদ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম

১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক দুর্ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের ৩০ কিলোমিটার এলাকা খালি করে দেওয়া হয়। এই এলাকা এখন “চেরনোবিল এক্সক্লুশন জোন” নামে পরিচিত। এখানকার বাতাস ও মাটিতে এখনও ভয়াবহ মাত্রায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে আছে, যা জীবের জিনগত বিকৃতি ঘটায়।

এমন কঠিন পরিবেশেও হাতেগোনা কিছু প্রজাতির ফুল টিকে আছে ইউক্রেনের এই অঞ্চলে। এর মধ্যে রয়েছে সূর্যমুখী, বুনো অর্কিড, ডেইজি ও কর্নফ্লাওয়ার। তবে তেজস্ক্রিয়তার প্রভাবে এখনও কিছু ফুল বিকৃত আকৃতিতে জন্মায়, যা দেখতে অস্বস্তিকর।

তবে বিজ্ঞানীদের মতে, দেখতে অস্বস্তিকর হলেও এই ফুলগুলো পরিবেশের জন্য আশীর্বাদ। এরা মাটিতে থাকা সিজিয়াম ও স্ট্রনশিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ শোষণ করে নেয়। এই প্রক্রিয়াকে বলা হয় ফাইটোরেমিডিয়েশন। এর ফলে পরিবেশ থেকে তেজস্ক্রিয়তা সামান্য হলেও কমে আসে।

   

About

Popular Links

x