ওশেনিয়া মহাদেশের দ্বীপদেশ অস্ট্রেলিয়াকে বিশ্বজুড়ে মেধাবী শিক্ষার্থীদের স্বর্গ বলা যেতে পারে। দেশটিতে বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীও পড়ালেখা করছেন। অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের নানা বিষয়ে পড়ার সুযোগ আছে, রয়েছে নানা ধরনের বৃত্তি।
অস্ট্রেলিয়ার সব বিশ্ববিদ্যালয়েই স্নাতকের সুযোগ আছে। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েই অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকের জন্য আবেদন করা যায়। তবে সব বিষয়ে পড়ার সুযোগ সব বিশ্ববিদ্যালয়ে নেই। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির সব তথ্য পাওয়া যাবে।
অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে বৃত্তির সুযোগ রয়েছে। স্নাতক ও মাস্টার্সের ক্ষেত্রে টিউশন ফির ওপর ৭৫% পর্যন্ত বৃত্তি পাওয়া যায়। ভর্তি ও বৃত্তি পাওয়ার ক্ষেত্রে আইইএলটিএস স্কোর ও প্রাতিষ্ঠানিক ফল বিশেষ গুরুত্ব পায়। স্নাতকোত্তর পড়ার জন্য প্রতিবছর অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস দেয় সে দেশের সরকার। এ বৃত্তির আওতায় শিক্ষার্থী আসা-যাওয়ার বিমানভাড়া, পড়াশোনার যাবতীয় খরচ, থাকা-খাওয়ার খরচসহ গবেষণা এবং বইপত্রের জন্য অর্থ পান। স্নাতকোত্তর পর্যায়ে অনেক বিশ্ববিদ্যালয় আংশিক তহবিল দেয়।
চলুন যেনে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারের বৃত্তি সম্পর্কে-
সিডনি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
দ্যা ইউনিভার্সিটি অব সিডনি ইন্টারন্যাশনাল প্রতিবছর স্নাতকোত্তর এবং পিএইচডির জন্য বৃত্তি দেয়। ২০২৪ শিক্ষাবর্ষের জন্য এ বৃত্তির আবেদন শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। এ বৃত্তির আওতায় টিউশন ফি ও আবাসন সুবিধার সঙ্গে বছরে শিক্ষার্থীরা পাবেন ৩৭ হাজার ২০৭ ডলার করে। এ বৃত্তির আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
মেলবোর্ন ইউনিভার্সিটি স্কলারশিপ
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ইউনিভার্সিটি অব মেলবোর্ন। এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। এ বৃত্তির আওতায় প্রথম বছর ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার টিউশন ফি রিমিশন দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে পঠিত যেকোনো বিষয়েই শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার মধ্যেই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
মোনাশ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ
মোনাশ ইউনিভার্সিটি প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে মেরিট স্কলারশিপ দেয় এ বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতামূলক এ স্কলারশিপটির জন্য আবেদন করা যাবে এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত। বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যেতে যা জানা প্রয়োজন
ডেকিন ইউনিভার্সিটি স্কলারশিপ
স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়টি দেশটির ভিক্টোরিয়া শহরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন কোম্পানিতে পার্টনারশিপে কাজ করে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণা ও কাজের সুযোগ পান। এই বিশ্ববিদ্যালয়ের বৃত্তির আওতায়সম্পূর্ণ টিউশন মুক্ত, চিকিৎসা তহবিল (অসুস্থ ছুটির বেতন দেওয়া), বিদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা ও বিমান ভাড়া মিলবে। বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন ।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে স্কলারশিপ দেয়। ৩১ অক্টোবরের মধ্য আবেদন করতে হবে। প্রতিবছরে ৩৪ হাজার ডলার করে দেওয়া হবে এ বৃত্তির প্রাইজমানি। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
তাসমানিয়া ইউনিভার্সিটি স্কলারশিপ
তাসমানিয়া ইউনিভার্সিটি প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বৃত্তি দেয়। ১৫০টি বৃত্তি পাবেন বিদেশি শিক্ষার্থীরা। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
বন্ড ইউনিভার্সিটি স্কলারশিপ
বন্ড বিশ্ববিদ্যালয় পিএইচডি পর্যায়ে গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। বছরের দুইবার এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এ স্কলারশিপের জন্য। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
ফ্লিনন্ডার্স ইউনিভার্সিটির আরটিপি স্কলারশিপ
রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি নামে পরিচিত) অস্ট্রেলিয়ান সরকারের একটি উদ্যোগ। প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন ডিগ্রির জন্য এ স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সাধারণত মাস্টার্সের জন্য তিন বছর ও পিএইচডির জন্য ২ বছরের আরটিপি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এর আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, থাকার খরচ, মাসিক হাতখরচ, গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় খরচ-সব মিলিয়ে বছরে প্রায় ৩৩ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হয়। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসা পেতে সতর্ক থাকতে হবে যেসব বিষয়ে
কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া স্কলারশিপ
কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি বিদেশি মাস্টার্স ও পিএইচডির জন্য বৃত্তি দিচ্ছে। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি
অস্ট্রেলিয়া সরকারের ডেস্টিনেশন বৃত্তির আওতায় একজন শিক্ষার্থী বছরে পাবেন ১৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।