অস্ট্রেলিয়ায় এক নারীর বিরুদ্ধে ডোনাট বোঝাই একটি কাভার্ড ভ্যান চুরির অভিযোগ আনা হয়েছে। ভ্যানটিতে ১০ হাজার ডোনাট ছিল, যার মধ্যে অনেক ডোনাট ছিল বড়দিন উপলক্ষে বিশেষভাবে তৈরি।
এ ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গত ২৯ নভেম্বর সিডনি শহরের একটি এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ঘটনার এক সপ্তাহ পর একটি কার পার্কিংয়ে ভ্যানটিকে পরিত্যাক্ত অবস্থায় পায় পুলিশ। ততোদিনে ভ্যানে থাকা ১০ হাজার ডোনাট পচে নষ্ট হয়ে গেছে ততোদিনে। ডোনাটগুলো গাড়িতে থাকায় পুলিশ নিশ্চিত হতে পারেনি যে আদৌ ওই নারী ডোনাট থাকার কথা জানতেন কি-না।
ওই নারীর নাম প্রকাশ না করে পুলিশ জানিয়েছে, চুরির প্রমাণ হিসেবে তারা ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পেয়েছে। এতে দেখা যায়, একটি সার্ভিস স্টেশনে রাখা কভার্ড ভ্যানটির চারপাশে ওই নারী ঘোরাঘুরি করছেন। একপর্যায়ে সুযোগ বুঝে ভ্যানে উঠে সেটি চালিয়ে নিয়ে চলে যান তিনি।
তার বিরুদ্ধে পুলিশ গাড়ি চুরি এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল থাকার মধ্যেও গাড়ি চালানোর অভিযোগ এনেছে। বৃহস্পতিবার তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
এদিকে ডোনাট প্রস্তুতকারী কোম্পানি গ্রাহকদের চুরি যাওয়া ১০ হাজার ডোনাটের বদলে নতুন চালান দেওয়া আশ্বাস দিয়েছে