অতঃপর বাঁচার বিদ্যা জানার পর
আর ভালো লাগে না বাঁচতে।
যুদ্ধ থামছে না। মৃত্যু সকালের নাস্তা।
কোন প্রান্তে মনের ডুব নিভৃত আস্তে?
হেমন্ত বর্ষণে ভেঁজে না খরার অন্তর।
পিছু ছাড়ছে না নিশির বিষাদ।
জামিন দেয়নি মহামান্য আদালত।
কারাগারের মিলে থাকে না শীত সবজির স্বাদ।
বিকেলের নাশতায় চায়ের সঙ্গে তেলাপোকা মাখা রুটি।
অভুক্তের অনশনে ঘুমে গড়ায় সন্ধ্যা।
সূর্য ডুবে কুয়াশা ঘনায় শীতের উত্তরে হাওয়ায়।
গারদ চলে নিয়মমাফিক শেকলে বান্ধা।
রাতের খাবারে মাংস।
তাতে গণকবরের গন্ধ আসে।
মনে ভুলে যাওয়া ঠিকানার তল্লাশ।
যেখানে মায়ের রান্ধনের রেশ শ্বাসে।