দাঁত ব্রাশ করলে কি রোজা ভেঙে যায়?

অনেকে বলেন, রোজা রাখা অবস্থায় দাঁতও ব্রাশ করা যাবে না। কিন্তু দীর্ঘ সময় দাঁত ব্রাশ না করলে দাঁতে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হয়। শুধু তাই নয়, ইফতার পর্যন্ত দীর্ঘ সময়ে এগুলো বহুগুণে বৃদ্ধি পায়। ফলে মুখ গহ্বরে সৃষ্টি হওয়া অম্লত্ব দাঁতের ক্ষয় ঘটায়।

এছাড়াও এসব ব্যাকটেরিয়ার কারণে মুখে দুর্গন্ধ তৈরি হয় এবং তাতে কথা বলার সময় চারপাশে গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু এই গন্ধ বিষয়ে অনেক রোজাদারকে বলতে শোনা যায়, রোজাদার ব্যক্তির মুখের গন্ধও ভালো বা রোজাদার ব্যক্তির মুখের গন্ধে বিরক্ত হওয়া যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামছুল আলম এ বিষয়ে বলেন, “দাঁত ব্রাশ করলে রোজার কিচ্ছু হবে না। তবে পেস্ট আছে তো, ভুলে গলায় চলেও যেতে পারে। পেস্ট গলায় গেলে রোজা মাকরূহ হবে। সেজন্য এটা সেহরি খাওয়ার আগে করাই ভালো।”

সুতরাং, কেউ যদি সাবধানতা বজায় রেখে অল্প পরিমাণ পেস্ট নিয়ে দাঁত ব্রাশ করেন, তাতে সমস্যা নেই।