রাজধানী ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশের সামনেই কার্যালয়ে হামলা করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। প্রথম তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা শার্টার ভেঙে জাতীয় পার্টির অফিসে প্রবেশ করে। এ সময় পুলিশ জলকামান নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিকেল থেকে বিজয়নগরে সড়কে অবস্থান করছিলেন দলটির নেতাকর্মীরা। পরে সন্ধ্যার দিকে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল শেষে জাতীয় পার্টির অফিসে হামলা চালানো হয।
প্রতক্ষ্যদর্শীদের ভাষ্য, পুলিশ প্রথমে নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু তা ভেদ করেই তারা সেখানে ঢুকে পড়ে। পরবর্তী সময়ে পুলিশ তাদের ধাওয়া করে। তবে চারিদিকে থেকে আরও দলটির নেতাকর্মী জড়ো হতে থাকে। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পুলিশ ফাঁকা গুলি ছুড়ছে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছে।