দেশে ফিরছেন মির্জা আব্বাস

আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

রবিবার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) রাত ৯টায় মির্জা আব্বাস বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শতে মালয়েশিয়া থেকে দেশে আসছেন তিনি।

গত ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান তিনি।

গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে সেদিন রাতেই তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

এর মধ্যে পেয়েছেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব দেয়া হয়।