নাহিদ ইসলাম: আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ  

বর্তমান সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষ নিরাপত্তায়হীনতায় ভুগছে। দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত বলে দাবি করেছেন বিরোধীদলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির সভাপতি নাহিদ ইসলাম, এমপি। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবাদকর্মীদের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, ‘‘বিএনপি সারাদেশে দমন-নিপীড়ন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। বিএনপি স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও ব্যর্থ হয়েছে।’’ 

তিনি আরও বলেন, গ্যাস-বিদ্যুৎ সহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। বাজার নিয়ন্ত্রণে নেই।’’ এসময় তিনি শ্রমিক আন্দোলনের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। 

সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে আঞ্চলিক সমন্বয় সভার আয়োজন করে দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টি। 

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, ড. আতিক মুজাহিদ এমপি।