‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “পলাতক ফ্যাসিস্ট শক্তি দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।” সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এসব বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রমিক দলের নতুন কমিটির সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের কথা বলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এ দেশের জনগণ কোনো আধিপত্যবাদী শক্তির আগ্রাসন মেনে নেবে না। অন্য কোনো শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারবে না।”

এসময় শেখ হাসিনাও আর বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।