বিএনপির সমাবেশে যোগ দেবেন তামিম?

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড শুরু হচ্ছে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ”। এই সমাবেশে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খান।

শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে শুরু হয়েছে এই সমাবেশ। এতে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে প্রায় ৫ লাখ তরুণের অংশগ্রহণের আশা করছে দলটি।

ফেসবুক পোস্ট/স্ক্রিনশট

সমাবেশে তামিম ইকবালের যোগ দেওয়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি।

 

পোস্টে তিনি বলেন, “আজ পলোগ্রাউন্ডে বিকেল ৩টার তারুণ্যের সমাবেশে স্বাগত জানাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ, বীর চট্টলার গর্বের সন্তান তামিম ইকবালকে।”

তামিম ইকবালের তারুণ্যের সমাবেশে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজাও। তিনি বলেন, “বিকেল ৩টায় সমাবেশে বক্তব্য দেবেন দেশের জনপ্রিয় ক্রিকেট প্লেয়ার তামিম ইকবাল।”