সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে সিলেট নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা, ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান।

সংবাদ সম্মেলনে দলের আমীর মাওলানা আব্দুল বাসিদ আজাদ, দলের প্রতিষ্ঠাতা মহাসচিব, বর্তমান উপদেষ্টা, ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান, নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ এ তাওসীফসহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলার প্রার্থীরা হলেন-

সুনামগঞ্জ-১: এডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২: সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩: শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪: মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫: হাফিজ মাওলানা আবদুল কাদির।

সিলেট জেলার প্রার্থীরা হলেন-

সিলেট-১: হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২: মুহাম্মদ মুনতাসির আলী (দলের যুগ্ম মহাসচিব), সিলেট-৩: মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪: মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫: মুফতী আবুল হাসান, সিলেট-৬: মাওলানা সাদিকুর রহমান।

মৌলভীবাজার জেলার প্রার্থীরা হলেন-

মৌলভীবাজার-১: মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২: অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩: মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার-৪: মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।

হবিগঞ্জ জেলার প্রার্থীরা হলেন-

হবিগঞ্জ-১: মাওলানা আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২: মাওলানা আবদুল বাসিত আজাদ (দলের আমীর), হবিগঞ্জ-৩: এডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪: ড. আহমদ আবদুল কাদের (দলের মহাসচিব)।

সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, ‘‘দলীয়ভাবে আমরা এখনো এটিকে সমর্থন করিনি। তবে ব্যক্তিগতভাবে আমি এটাকে সমর্থন করি। বিশ্বের বিভিন্ন দেশে পিআর চালু আছে। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলংকা ও নেপালেও এ পদ্ধতি চালু আছে। বিদ্যমান পরিস্থিতিতে আমাদের দেশে পিআর চালুর সুবিধা এবং অসুবিধা দুটোই আছে বলে আমি মনে করি।”