ফরিদপুরের পদযাত্রায় অংশ নিতে খুলনা ছাড়লেন এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ফরিদপুরের উদ্দেশে খুলনা ত্যাগ করেছেন। তারা যশোর নড়াইল হয়ে ফরিদপুর যাচ্ছেন।

এনসিপির খুলনার নেতা আহমেদ হামিম রাহাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে এনসিপি নেতারা পর্যায়ক্রমে রওনা দেন। সাড়ে ৯টায় শেষ বহর খুলনা ছাড়ে। নেতারা সার্কিট হাউস ও সিটি-ইন হোটেলে ছিলেন।

বহরে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও একদফার ঘোষক নাহিদ ইসলাম, উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আক্তার হোসেন, ডা. ডানজিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা চালায় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির নেতারা। সেখান থেকে সেনা সহায়তায় নেতারা খুলনায় আসেন এবং রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।