আইসিসি ওয়ানডে র্যঙ্কিংয়ে আবারও এক ধাপ নিচে নামল বাংলাদেশ। র্যাঙ্কিং তালিকায় ৯ থেকে ১০-এ নেমে গেছে নাজমুল হোসেন শান্তরা। গতকাল রবিবার (১০ আগস্ট) পর্যন্ত আইসিসির হালনাগাদ তালিকায় এ তথ্য ওঠে আসে।
দেড় যুগের বেশি সময় ধরে এক অঙ্কের ঘরে থাকার পর চলতি বছরের মে মাসে দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ। তবে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে পুনরায় এক অঙ্কে ফিরে গিয়েছিল মেহেদি হাসান মিরাজরা। তবে আগস্টে হালনাগাদ তালিকায় ফের এক ধাপ নিচে নেমে গেল তারা।
বাংলাদেশের পাশাপাশি অবনতি ঘটেছে পাকিস্তানেরও। ৪ থেকে ৫ নম্বরে নেমে এসেছে রিজওয়ানরা। মাঝে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
১২৪ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৯।