Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের দরকার আর মাত্র ৩ উইকেট

আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে ১১৯ ওভারে ৭ উইকেটে ২৮২ রান

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

আফগানিস্তানের হয়ে দুর্দান্ত লড়াই করেও দলকে ড্রয়ের পথে এগিয়ে নেওয়ার পর আউট হয়েছেন সেঞ্চুরিয়ান সেদিকুল্লাহ আতাল। তাইজুল ইসলামের বলে শর্ট লেগে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই আফগান ওপেনার। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি।

আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে ১১৯ ওভারে ৭ উইকেটে ২৮২ রান। ৩৩২ বলে ১১১ রান করে ফিরেছেন আতাল। আউট হওয়ার আগে প্রায় বাস্তবে রূপ দিতে চলেছিলেন ড্রয়ের স্বপ্ন। তবে শেষ পর্যন্ত দলকে সেই পথে এগিয়ে নিতে পারলেন না তিনি।

তাইজুলের বলে আউট হওয়ার পর রিভিউ নিয়েছিলেন আতাল। তবে রিপ্লেতে দেখা যায়, বল তার ব্যাটে লেগেছে। এরপর হতাশ হয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।

আফগানিস্তানের হাতে এখনো ৩ উইকেট রয়েছে। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৩ উইকেট। বাকি ২১ ওভার।

এর আগে টেস্টের শেষ সেশনের শুরুতে ভালো খেলছিল আফগানিস্তান। সেশনের প্রথম ৮ ওভারে কোনো উইকেট হারায়নি তারা। তখন ১১৬ ওভারে ৬ উইকেটে ২৭৭ রান ছিল দলটির। সেঞ্চুরিয়ান আতালের সঙ্গে উইকেটে ছিলেন ইয়ামিন, তার রান ছিল ৫।

   

About

Popular Links

x