ফিফা সভাপতি: ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ইরানের বিশ্বকাপ খেলার ব্যাপারে আশা প্রকাশ করছেন। 

বুধবার (১৫ এপ্রিল) সম্প্রচারক সংস্থা সিএনবিসি আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে এ কথা বলতে দেখা যায় ইনফান্তিনোকে। 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে একরকম শঙ্কা তৈরি হয়েছে। শত্রুদেশে দল পাঠাবে না জানিয়ে টুর্নামেন্ট বয়কটের ঘোষণা দেয়। তবে পরবর্তীতে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানায়। 

ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বিবৃতিতে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছিলেন। 

তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে ইনফান্তিনো বলেন, "ইরানকে আসতেই হবে। তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে এবং খেলোয়াড়রাও খেলতে চায়। খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত।"