শেষ টি-টোয়েন্টি ম্যাচে মিরপুর উইকেট কেমন আচরণ করবে?

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে উইকেটের জয় এবং দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সিরিজের তৃতীয় শেষ ম্যাচটি এখন হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য এটি সিরিজ বাঁচানোর লড়াই।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট সম্ভাব্য একাদশ নিয়ে চলছে নানা আলোচনা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শেষ ম্যাচে একটি স্পোর্টিং উইকেট প্রস্তুত করা হচ্ছে, যেখানে ব্যাট-বল উভয়ের জন্যই কিছুটা সুবিধা থাকবে। ফলে ম্যাচে ১৫০ থেকে ১৮০ রানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর গড়তে পারে দুই দল।

তবে ঢাকায় টানা বৃষ্টিপাতের কারণে উইকেট আউটফিল্ড নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পিচ কিউরেটর টনি হেমিং উইকেটকে বড় রানের উপযোগী করতে কাজ করলেও আবহাওয়ার প্রভাব তা ব্যাহত করতে পারে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিনে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। মার্কিন আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকু ওয়েদারের তথ্য বলছে, বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯৬% এবং বজ্রঝড়ের আশঙ্কা ৫৮% সকাল বিকেলে বৃষ্টির সম্ভাবনা যথাক্রমে ৮৯-৬০% পর্যন্ত থাকতে পারে।

বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও সকালে ভারী বৃষ্টিপাত মিরপুর স্টেডিয়ামের খেলার উপযোগিতা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করতে পারে। ফলে ম্যাচ মাঠে গড়াবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।