ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি করা কে এই যুবক

জুতা চুরির অভিযোগে এক যুবককে আটকে মাথার চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ সময় তার গায়ে ব্রাজিলের জার্সি পড়া ছিল। 

বুধবার (১০ জুন) বিকেলের পর থেকে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়। খোজঁ নিয়ে যানা এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি মসজিদ।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মসজিদের মুসল্লি ও স্থানীয় কিছু লোকজন অভিযুক্ত যুবককে আটক করে জোরপূর্বক তার মাথার চুল কেটে দিচ্ছেন। চুল কাটা শেষে পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দুদিন আগে ওই মসজিদের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে জুতা চুরির বিষয়টি নিশ্চিত হয় মসজিদ কর্তৃপক্ষ। এরপরই চোর শনাক্ত করতে নজরদারি বাড়ানো হয়। তবে চুল কেটে দেওয়ার শিকার হওয়া ওই অভিযুক্ত যুবকের নাম-পরিচয়, ঠিকানা কিংবা ঘটনার বিস্তারিত বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

আইন নিজেদের হাতে তুলে নিয়ে এভাবে চুল কেটে দেওয়ার বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত কেউ পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবগত করেনি।

ওসি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও একটি ভিডিও দেখেছি, যেখানে চুরির অভিযোগে একজনের চুল কেটে দেওয়ার দৃশ্য দেখা যায়। তবে মসজিদ কর্তৃপক্ষ বা ভুক্তভোগী অন্য কোনো ব্যক্তি এই বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”