Thursday, June 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ উন্মাদনায় আলোচনায় যশোরের ‘ব্রাজিল বাড়ি’

ব্রাজিলের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছেন যশোরের বাসিন্দারা

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:৩৯ পিএম

যশোরের চৌগাছায় ৮ বছর আগে ২০১৮ সালের বিশ্বকাপের সময় ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ‘ব্রাজিল বাড়ি’ নাম দিয়েছিলেন ব্রাজিল ভক্ত জামির হোসেন। চৌগাছা শহরের যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে ‘ব্রাজিল বাড়ি’র ঠিকানা। এবারো আলোচনায় যশোরের এই ব্রাজিল বাড়িটি। 

আলোচিত এই ব্রাজিল বাড়িটি যশোরের চৌগাছা উপজেলা শহরের চৌগাছা-কোটচাঁদপুর সড়কের ইছাপুর বটতলায়। 

জামির হোসেন চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের বাসিন্দা হলেও ইছাপুর বটতলায় নিজের বাসভবনে বসবাস করেন। ২০১৮ সালের বিশ্বকাপের সময় তার দোতলা (এখন তিনতলা) বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ‘ব্রাজিল বাড়ি’ নাম দিয়েছিলেন। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জামির হোসেন সাংবাদিকদের বলেন, “আমি ফুটবল ভালোবাসি। ফুটবলে আমার ভালোবাসা ব্রাজিল। তাই ২০১৮ সালের বিশ্বকাপের আগে ব্রাজিলের পতাকার রঙে নিজের বাড়িটিকে রাঙিয়েছি। এখনও বাড়িটিতে সেই রংই আছে। আর শহরের সবাই আমার বাড়িটিকে ব্রাজিল বাড়ি হিসেবে চেনে।” 

তিনি জানান, ব্রাজিলের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছেন তারা। ২০০ থেকে ৩০০ মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা হবে। 

স্মৃতিচারণ করে জামির হোসেন বলেন, “২০১৮ সালের বিশ্বকাপে ৭০ হাজার টাকা খরচ করে বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন। পাশাপাশি ২০ হাজার টাকার ব্রাজিলের জার্সিও কিনেছিলেন। কিন্তু দল বেশিদূর যেতে পারেনি। তাই এখনও সেই সময়ের ৭৫টি জার্সি রয়েছে। এগুলো নিয়ে এবার শোভাযাত্রা হবে।” 

এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে সমগ্র যশোরে বিভিন্ন ফুটবল দলের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিভিন্ন বাসাবাড়ির ছাদে, রাস্তার পাশে টানানো হয়েছে প্রিয় দলের পতাকা। কার চেয়ে কে বড় পতাকা টানাবে, এই প্রতিযোগিতাও শুরু হয়েছে। শহর কিংবা গ্রামের দোকানগুলোতে চলছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানিসহ বিভিন্ন দলের পতাকা বিক্রির ধুম। 

   

About

Popular Links

x